মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার এর উদ্যোগে, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখতে, সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে
২৪ মার্চ ২০২৪ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায়,রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে, আরপিএমপি হারাগাছ থানাধীন হক বাজার, হারাগাছ পৌরসভার প্রধান ফটক সংলগ্ন এলাকায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ সদস্য এবং জনসাধারণের মধ্যে ক্রয়মূল্যে গরুর মাংস, আলু, পেঁয়াজ, মুড়িসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রয় করা হয়। কোনরূপ লাভ ও সার্ভিস চার্য ছাড়াই দেশী গরুর মাংস ৬৫০ টাকা, আলু ২৮ টাকা, ভালোমানের দেশী পেঁয়াজ ৪০ টাকা এবং মুড়ি ৭০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। উক্ত বিক্রয় কার্যকমে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (ক্রাইম) উৎপল কুমার রায়; সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন), সুব্রত ব্যানার্জী এবং অফিসার ইনচার্জ (হারাগাছ থানা) মোঃ হারিসুল ইসলাম।
