ইমরুল আহসান
২০ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১৩:৪৫ র্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন ভাউচার বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পঞ্চগড় জেলার বোদা থানার মামলা নং-৩৩, তারিখঃ ৩০/০১/২০২৪, ধারাঃ ৩৬৫/৩৬৫/৩০২/৩৪ পেনাল কাড; অটো ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চাঞ্চল্যকর ও ক্লু-লেস মোঃ নুরুল ইসলাম (৪০) হত্যা মামলায় জড়িত পলাতক আসামী মোঃ জেলাল মিয়া জালাল (৪৬), পিতা-কছর উদ্দিন, সাং-দূর্গাপুর, কুপতলা, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করে।
