মোঃ আব্দুল হাই
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট র‍্যাব ক্যাম্প এর চৌকস আভিযানিক দল গত (২০ ফেব্রুয়ারী) আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় পাঁচবিবি থানাধীন কড়িয়া বাজার এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করেছে

গ্রেফতারকৃত আসামী হলে মোঃ আসাদুজ্জামান দিপু (৪৫), পিতা-মৃত শফিকুল ইসলাম, গ্রাম-চাঁপাইনগর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ ।

ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসাদুজ্জমান গত ১০ ফেব্রুয়ারী রাত ০৮৩০ ঘটিকায় জনৈকা মোছাঃ নুর মহল (৪৭) ঘরের দরজার ছিটকিনি না লাগিয়ে খাটের উপর শুয়ে থাকাকালীন আসাদুজ্জামান ঘরে ঢুকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মুখ চেপে ধরে বল প্রয়োগ করে ধর্ষণ করে। এ ঘটনায় মোছাঃ নুর মহল বাদী হয়ে বদলগাছী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *