বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার সুরক্ষা, কারিগরি খাতে ন্যায্যতা প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিসহ উদ্যোক্তা তৈরিতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ‘ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)’-এর ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তারুণ্যের প্রতীক ,২৪শে ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা, সময়ের সাহসী সন্তান ,নেত্রকোনা আটপাড়া উপজেলা সুখারী গ্ৰামের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার শেখ জামাল আবির।উক্ত আহবায়ক কমিটিতে সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন প্রকৌশলী ফয়সাল আহমেদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন। মোট ১০১সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছেন এনসিপি কেন্দ্রীয় কমিটি। নবগঠিত আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ জামাল আবির বলেন,আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো, প্রকৌশলীদের সার্বিক উন্নয়নের ও অগ্ৰগতির পাশাপাশি অন্যায়, অবিচার, দুর্নীতি বিরোধী আন্দোলন ও মাদক মুক্ত এক সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমি আমার জায়গা থেকে নিরলসভাবে কাজ করে যাবো ।নব মনোনীত প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ জামাল আবির নেত্রকোনা জেলা তথা দেশ *বাসির* কাজে দোয়া ও আশির্বাদ কামনা করেন।
