বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এর উদ্যোগে, গত দুইদিন ব্যাপী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক ডি আর আর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সঞ্চালনায়, দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ এর ওপর জোর দেওয়া হয়। আসন্ন মহামারী হাম রুবেলা ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়। এবং নেটওয়ার্ক পার্টনারদের ব্যাপক ডি আর আর প্রশিক্ষণ প্রদান করা হয়। দুইদিন ব্যাপী এই প্রাণবন্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপুল রঞ্জন সরকার প্রধান শিক্ষক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন মিয়া, সহকারি শিক্ষিকা জেসমিন আক্তার । এনজিও ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রঞ্জু মিয়া এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস। এছাড়াও এনজিও ব্যক্তিবর্গগণ স্থানীয় জনসমষ্টি উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পেয়ে উপস্থিতি সকলেই অনেক খুশি হয় । পরিশেষে প্রদান অতিথি সি আই এস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *