বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

সোনালী ব্যাংক পিএলসি’র জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১০ মার্চ ।

নেত্রকোনা জেলা সোনালী ব্যাংক পিএলসি’র জিয়া পরিষদের সভাপতি মো. জাহের উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম মো. নূর মোহাম্মদ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মো. আলমগীর , জেলা শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা , জেলা জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি মো. শামছুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজিএম নজরুল ইসলাম , জিয়া পরিষদের সভাপতি মো. জাহের উদ্দিন । বক্তারা তাদের বক্তব্যে বলেন , রমজানের পবিত্রতা রক্ষা করা ও তার শিক্ষা আমাদের যাপিত জীবনে পালন করলে প্রকৃত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সোনালী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা -করমচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরোও জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *