মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ছাত্র রাহিদ খান পাবেল–এর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  আজ ১০ মার্চ ২০২৬ইং রোজ মঙ্গলবার, শ্যামগঞ্জ বাজার অত্র স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ২০১৮ ব্যাচের শিক্ষার্থী এবং শ্যামগঞ্জবাসী। শিক্ষার্থীদের মূল দাবি একটায় এই ঘটনার সঠিক বিচার পাওয়া। 

গত ৯ মার্চ ভোর রাতে বুয়েটে সেহেরী খেতে গিয়ে হামলার শিকার হয় পাভেল। বুয়েট থেকে কয়েক দফা নৃশংস হামলার পর শাহবাগ থানাতে পাভেলকে রেখে যায় আক্রমণকারীরা। তার অপরাধ ছিলো ৭ মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণ নিজের ফেইসবুকে পোস্ট করা। ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। সাথে সাথে পুলিশ ও সাংবাদিকরা মিলে থাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা ‘বিচ্ছিন্ন ঘটনা’। এটি মব নয়। তারপর শাহবাগ থানার পাভেলের মা মামলা করতে গেলে, প্রথম মামলা নিতে চাননি শাহবাগ থানার ওসি। পরবর্তীতে ঢাবির সাধারণ ছাত্রদের হস্তক্ষেপে মামলা নেয় শাহবাগ থানা। 

গতকাল সোমবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী রাহিদের মা পারভীন আক্তার এ এজাহার জমা দেন। 

এজাহারে মো. সাইফুল্লাহ (ব্যবস্থাপনা বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ, মুহসীন হল), হাসিব আল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, প্রস্তাবিত শহীদ ওসমান হাদী হল), সাঈদ আফ্রিদী (সংস্কৃত বিভাগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষ, মুহসীন হল), রিয়াদ মাল (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ, সূর্যসেন হল), সর্দার নাদিম মোহাম্মদ শুভ (দর্শন বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ, সূর্যসেন হল), মো. সাকিব (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), ফোরকান উদ্দীন মাহি (সমাজবিজ্ঞান বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, প্রস্তাবিত শহীদ ওসমান হাদী হল), বায়েজিদ হাসান (দর্শন বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ, মুহসীন হল), হিমেল (স্বাস্থ্য অর্থনীতি বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ, সূর্যসেন হল), সজীব হোসেনের (ফলিত গণিত বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ, শহীদুল্লাহ হল) নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *