বুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার

আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জননেতা গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলের পথ সভা অনুষ্ঠিত হয় অদ্য ১৫মে ২০২৪ইং রোজ বুধবার অপরাহ্নে ।
নেত্রকোনা পৌর শহরের নাগরায় (শাহপাড়ায়) উক্ত পথ সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি বাবু রিপন সাহা।
উক্ত পথ সভায় চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল বলেন ,আমি সারাজীবন রাজনীতি করেছি ,রাজনীতি মানেই হলো জনগনের সেবায় আত্মনিয়োগ করা।আমি যদি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হতে পারি, তাহলে আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালন করতে সর্বদা সচেষ্ট থাকবো,তবে তিনি জনগনের মিথ্যা বানোয়াট কোন প্রতিশ্রুতি দেননি।তিনি বলেন জনগণের সেবা করা যার জী‌বনের একমাত্র উদ্দেশ্য তার কোন প্রতিশ্রুতি দিতে হয়না।

তিনি বলেন যৌবনের পাঁচ টি বছর আমি চেয়ারম্যান ছিলাম ।জেলখানা থেকে বিজয়ী হয়েছি ,এখনও মানুষ আমার প্রশংসা করে, নেত্রকোনা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ছিলাম সকলেই সেই সময়ের কার্যক্রমের প্রশংসা করে যা শুনলে নিজে অনুপ্রাণিত হই।শেষ বয়সে যদি আপনাদের ভোট ও সমর্থন পেয়ে চেয়ারম্যান হিসাবে বিজয়ী হতে পারি বাকি জীবন জনগন আমার কথা স্মরন করবে,আমি সেই আত্মবিশ্বাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
উক্ত নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নেত্রকোনার সিংহপুরুষ নামে খ্যাত নূর খান মিঠু, নূর খান মিঠু এক আবেগজনিত কন্ঠে নাগড়ার সকল ভোটার তথা নেত্রকোনার সদরবাসীর কাছে সুখে দুঃখে পাশে থেকে সংকটে সংগ্ৰামে বাংলাদেশ আওয়ামীলীগ তথা তাঁদের পরিবারের পাশে থাকার জন্য নাগরা সহ নেত্রকোনা সদর উপজেলা বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলের মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার জাহান রঞ্জন, বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভিপি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহম্মেদ, বক্তব্য রাখেন উক্ত সভার সঞ্চালক সাবেক জেলা কৃষক লীগের সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু কেশব রঞ্জন সরকার ও নেত্রকোনা জেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
সকলেই আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল এর মোটর সাইকেল প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের সমর্থন কামনা করেন।
উক্ত পথ সভায় বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অসংখ্য নারী পুরুষ ও আবাল বৃদ্ধ বনিতার উপস্থিতিতে পথ সভাটি জন সমাবেশে রূপান্তরিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *