মোঃ ইমরুল আহসান

০৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ১২.০০ ঘটিকায় তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণ এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রার্থীগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ময়মনসিংহ, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *