সামদানি হোসেন বাপ্পি
বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ৫ জুন সোমবার সকাল ১০ টায় জেলা পরিষদ হল রুমে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ এটিকে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরিচালক (উপসচিব) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ, জনাব দিলরুবা আহমেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন-সচিব পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ জনাব ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন-সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জনাব মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মাছুম আহাম্মদ ভূইয়া, পিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোঃ মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি আধা-সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
