রবিউল ইসলাম
নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপির সভাপতি বনাম সাধারণ সম্পাদক দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৩ মার্চ ) বিকেলে উপজেলার সমশ্চুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১নং পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী বনাম সাধারণ সম্পাদক উমর ফারুক এর দলে মাঝে এক প্রিতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনছারুলের পরিচালনায় খেলায় ২-১ গোলে সাধারণ সম্পাদকের দল বিজয়ী হয়।
অত্র খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ভিপিসহ উপজেলা ও পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলায় পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকগণ অংশ নেন।
স্থানীয় দর্শকরা জানান, প্রবীণ খেলোয়ারদের অংশ গ্রহনে ঈদ পরবর্তী ব্যাতিক্রমী ফুটবল খেলা সুন্দর ও সুষ্ঠভাবে শেষ হয়। আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আমরা আশাকরি ভবিষ্যতে তারা আরো সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নে করবেন।
ফুটবল খেলার আয়োজক কমিটির পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া,পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি যুব বিষয়ক সম্পাদক মো: শেখ ফরিদ ইসলাম বাবু ও পোড়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুল হক বাবু, এ সাংবাদিককে বলেন, ঈদ উপলক্ষে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুন সমাজকে দুরে রাখতে ও খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই খেলার উদ্যোগ নেয়া হয়। আমরা সফলতার সাথে খেলা পরিচালনা ও পুরস্কার বিতরণ করতে পেরেছি। বয়স্কদের অংশগ্রহনে এই খেলা দেখতে আশপাশ ইউনিয়নের শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
