নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

বাংলাদেশ কিন্ডারগার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ’র বৃত্তি পরীক্ষায় সাধারণ ও টেলেন্টপুলে নবজাগরণ একাডেমির উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান মিজানুর রহমান।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারস্থ প্রতিষ্ঠানটির কার্যালয়ে শনিবার রাতে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক জানান, বিকেডিএ কর্তৃক প্রদানকৃত বৃত্তির দশ হাজার টাকা সমন্বয় করে বিতরণ করা হয়েছে। সাধারণ গ্রেডে উত্তীর্ণ ৩০ জনকে ২শ করে এবং টেলেন্টপুলে উত্তীর্ণ ১২ জনকে ৫শ করে মিলে মোট ৪২ জন উত্তীর্ণ হওয়ায় টেলেন্টপুলধারীদের ৫শ করে বৃত্তি দেওয়া যায়নি। ফলে প্রাপ্ত দশ হাজার টাকা সমন্বয় করে বিতরণ করায় টেলেন্টপুল প্রাপ্তদের মাঝে ৩শ করে বিতরণ করা হয়েছে। এখানে আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে অভিভাবক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকেডিএ’র দেওয়া তথ্যমতে, টেলেন্টপুল প্রাপ্তদের মাঝে ৫শ করে বৃত্তির অর্থ বিতরণের কথা থাকায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে বিকেডিএ এর ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক আলম পাশা জানান, টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ৫শ করে দেওয়ার কথা থাকলেও নবজাগরণ একাডেমিকে সর্বমোট ১০ হাজার টাকা প্রদান করা হয়। তাদের মোট বৃত্তিপ্রাপ্তের সংখ্যা ৪২ জন। ফলে ওই টাকা সমন্বয় করা হয়েছে।
এদিকে এ বিষয়ে কিন্ডারগার্ডেন এসোসিয়েশন নালিতাবাড়ী শাখার সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান জানান, এক্ষেত্রে আর্থিক অনিয়ম করা হয়নি। মূূলত অধিক শিক্ষার্থী হওয়ায় সমন্বয় করতে গিয়ে টাকার পরিমাণ কমে গেছে। তবে কর্তৃপক্ষের উচিত ছিল, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘাটতি পূূরণ করে ৫শ করে বিতরণ করা। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা উৎসাহিত হতো।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *