মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আত্রাই উপজেলার হাটকালুপারা ইউনিয়নের বান্দাইখাড়া এলাকা থেকে ২১০ পিস টেপেন্ডাডল মাদকসহ মোছা. নূর নাহার (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার একটি আভিযানিক দল উপজেলার হাটকালুপারা ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে মাদক কারবারি মোছা. নূর নাহারের হেফাজত থেকে ২১০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নূর নাহার আত্রাই থানার বান্দাইখাড়া এলাকার মুক্তার হোসেন হাঙ্গের স্ত্রী।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের নিয়মিত অভিযانের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
