মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হওয়ায় মান্দা উপজেলার ইউএনও আখতার জাহান সাথীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর এ অর্জন প্রশাসনিক দক্ষতা, সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন সরকারি কর্মকর্তার সফলতা শুধু প্রশাসনিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; জনগণের সঙ্গে সম্পৃক্ততা, সেবার মানোন্নয়ন এবং মানবিক আচরণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আখতার জাহান সাথীর এই স্বীকৃতি অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তবে এ অর্জনের প্রেক্ষাপটে নিয়ামতপুরবাসীর মধ্যে কিছুটা আক্ষেপও প্রকাশ পেয়েছে। দীর্ঘ সময় ধরে নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের স্বীকৃতি পাওয়া কোনো ইউএনও নিয়ামতপুর উপজেলায় দায়িত্ব পালন করেননি বলে স্থানীয়রা উল্লেখ করেছেন।
তারা মনে করেন, পুরস্কার বা স্বীকৃতি একজন কর্মকর্তার কর্মদক্ষতার গুরুত্বপূর্ণ মূল্যায়ন হলেও সেটিই সবকিছুর একমাত্র মাপকাঠি নয়। অনেক কর্মকর্তা তাঁদের দায়িত্বশীলতা, মানবিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নেন।
এ প্রসঙ্গে নিয়ামতপুরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার নামও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, জয়া মারিয়া পেরেরা দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সমস্যা সমাধান, জনসেবামূলক উদ্যোগ এবং মানবিক আচরণের মাধ্যমে নিয়ামতপুরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। ফলে তিনি কোনো পুরস্কারের জন্য নয়, বরং মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার কারণেই আজও স্মরণীয় হয়ে আছেন।
সচেতন নাগরিকরা বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সৎ, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার প্রতি তারা শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন।
সকল সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *