আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচনী আচরণবিধি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অন্যন্যা।

এসময় বক্তব্য দেন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল,সদস্য সচিব আনিছুর রহমান মানিক,যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,উপজেলা জামায়াতের আমির আঃ হালিম,সেক্রেটারি জেনারেল এরশাদুল হক,এনসিপি সমন্বয়কারী আতিকুর রহমান,ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম।এছাড়াও খেলাফত মজলিশ,ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *