মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাহাটা বাজারে অনুমোদনহীনভাবে সার মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার ধোপাহাটা বাজারে পরিচালিত অভিযানে অনুমোদন ছাড়া সার মজুদ করে রাখার প্রমাণ পাওয়ায় মেসার্স তুহিন ট্রেডার্স-কে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। অভিযানে কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তারা সকল সার ব্যবসায়ীকে সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *