মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মশালা-২০২৬ এর অংশ হিসেবে দুর্গাপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
দুর্গাপুর থানার ওসি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *