দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত ও আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই মমতাজ আলী ও আহত এএসআই আব্দুল জলিল দিনাজপুর কোতোয়ালী থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল-মামুন জানান, বিকেল সোয়া পাঁচটায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে করে মমতাজ ও জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথে নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। দুর্ঘটনায় এএসআই মমতাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত এএসআই জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *