সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয়পাটির আয়োজনে বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার ৯ মে বিকালে জাতীয়পাটির দলীয় কার্যলয় সুন্দরী মহলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ময়মনসিংহ সদর উপজেলা জাতীয়পাটির সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় জাতীয়পাটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর জন্য তার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে এসময় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ অংশনেন । সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের আগামী ২১ মে নির্বাচনে আবু সাঈদ কে সমর্থন জানিয়ে নেতৃবৃন্দকে তার পক্ষে কাজ করার নির্দেশনাদেন । এসময় উপস্থিত ছিলেন যুগ্মআহবায়ক আজিজুল ইসলাম, লিটন চিশতি ও মোশারফ হোসেন। তারা সকলেই হাত হাত রেখে আবু সাঈদের পক্ষে কাজ করার ঘোষনাদেন ।
