সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নজরুল জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত সভায় অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফর ও নজরুল জয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। অনুষ্ঠানে আগত অতিথি ও সাধারণ মানুষের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
