ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা।
১৫ মে ২০২৪ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মুগদা থানাধীন উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় Medicus Diagnostic & Consultation Center এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) জনাব মোঃ আব্দুস সালাম।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সেবার মূল্য ধার্যকৃত মূল্যের অধিক মূল্য রাখা হচ্ছে এবং tumor, syphilis, HIV, গ্যাস্টিক ও আলসার রোগ নির্ণয়ের রিএজেন্ট বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ অবস্থায় প্যাথোলজি ল্যাবের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার এবং ৫৩ ধারায় ১ লাখ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
