আরিফ রব্বানী
ময়মনসিংহ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে ময়মনসিংহে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের ঢাকা বাইপাস মোড়ে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ মিনারে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম ও সদস্য সচিব মো. জসিম উদ্দিন, এনসিপি ময়মনসিংহ মহানগর কমিটির সদস্য সচিব একরাম এলাহী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে সেখানে দাড়িয়ে গত ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ময়মনসিংহে ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহীদ কলেজ শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগরসহ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে – রিদওয়ান হোসেন সাগরসহ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *