লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভলপমেন্ট সার্ভিস (এস ডিএস) এর আয়োজনে ১৭ই জুলাই ২০২৬ শুক্রবার বিকেল ৫ টা ১০ মিনিটে পাঁচবিবি উপজেলা মহিলা ডিগ্রী কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব এর সভাপতি কে বৈশ্বিক মহামারী প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধি মূলক কর্মসূচির মাধ্যমে জীবন উন্নয়ন শীর্ষক প্রকল্প বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট কালাই ,ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলা ০ ২ আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী মহোদয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ০ ১ আসনের এমপি জনাব ফজলুর রহমান সাঈদ, অন্যান্য মধ্যে থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহরুল তরফদার রুকু, সমাজসেবা অধিদপ্তর ঢাকা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ ( ওসি ) হাফিজ রায়হান, পাঁচবিবি উপজেলা বিএনপি’ সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি এসডিএস নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক আবু হাসানাত মন্ডল হেলাল ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার। এছাড়াও জয়পুরহাট জেলা সহ পাঁচবিবি উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উক্ত পাঁচবিবি মহিলা ডিগ্রী কলেজ মাঠে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ও জয়পুরহাট ১ আসনের এমপি ফলদ বৃক্ষ রোপন করেন। এরপর মাননীয় প্রতিমন্ত্রী জয়পুরহাট সদরে দলীয় কার্যালয়ে গিয়ে বিএনপি নেতাকর্মীর সাথে মতবিনিময় করেন। সেখান থেকে তিনি কালাই উপজেলার উদ্দেশ্যে রওনা দেন।
