লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে ৩০ শে আগস্ট ২০২৫ শনিবার বিকাল সাড়ে ৩ টায় বড় তারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বড়তারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব আব্দুল্ হালিম মাস্টারের সভাপতিত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যতে বাংলাদেশের দেশনায়ক শহীদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান ও সাবেক বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠপুত্র জনাব তারেক রহমান এর ঘোষিত “রাষ্ট্র মেরামত উপলক্ষে ৩১ দফা” বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডিসি, সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ – আসনে বিএনপি দল থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ আব্দুল বারী মহোদয়। তিনি বিগত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফারসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা নির্বিচারে নির্মমভাবে ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে মানুষ হত্যা,খুন, গুম, আয়না ঘরে রেখে সীমাহীন কষ্ট দেওয়ার কথা এবং দেশের অপূরণীয় ক্ষয়ক্ষতির কথা জনসম্মুখে তুলে ধরে বলেন দেশের ১২ টা বাজিয়ে দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। এরপর তিনি ধানের শীষ প্রতীকে বিএনপির এমপি প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। তারপর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বলিষ্ঠ কন্ঠ নির্ভীক বিএনপি’র নেতা সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা যুবদলের সভাপতি এইচ এম ওবায়দুর রহমান (সাবেক ভিপি সুইট) তিনি তার বক্তব্যে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ আওয়ামী লীগ সরকারের লোকজন দুর্নীতিতে চাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ কেহ দেশ ও জাতির মঙ্গল চাননি, দেশের উন্নয়ন যেমন তেমন নিজেদের উন্নয়ন করে এমপি মন্ত্রীরা দেশ ত্যাগ করেছেন দেশে থাকার সাহস নেই এসব কথা বলিয়ে তিনি মূল্যবান বক্তব্য শেষ করেন। বড়তারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শহিদুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা বিএনপি’র সভাপতি খালেদুল মাসুদ ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আলিম, আক্কেলপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ইফতেখার রানা, কালাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার। এছাড়াও বিভিন্ন এলাকার বিএনপি’র নেত্রবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উল্লেখিত ক্ষেতলাল উপজেলাসহ বিভিন্ন এলাকার বিএনপি’র নেতাকর্মী উক্ত জনসভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *