লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭শে মে ২০২৪ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে হিসাব সহকারী কাম—কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক দ্বি—মাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও—এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের কালাই উপজেলা কো—অডিনেটর বিপ্লব হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, বলেন গ্রাম আদালতের প্রতি লোকজনের আস্থা আনতে পারলে মানুষ এর সুফল পাবে এ পরামর্শ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। জয়পুরহাট ইএসডিও—এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার রাজিউর রহমান, উক্ত প্রকল্পের মূল লক্ষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় বলেন প্রচারে প্রসার বাড়ে এছাড়াও বলেন গ্রাম আদালতে কেমন ধরণে কি সেবা পাবে এ বিষয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাইক দ্বারা প্রচার করা জরুরী এরপর অফিসিয়াল বিভিন্ন রকমের পরামর্শে কথা বলিয়ে তিনি উক্ত দ্বি—মাসিক সমস্বয় সভা সমাপ্তি ঘোষণা করেন। এসময় গ্রাম আদালতের কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র দ্বি—মাসিক সমস্বয় সভায় উপস্থিত ছিলেন।
