লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের বাস্তবায়নে ২৭শে মে ২০২৪ সোমবার দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মুহাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে অবহিত করণ কর্মশালা উপস্থিত হয়। এসময় জয়পুরহাট জেলা সদরের সকল প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভাপতি সিভিল সার্জন মহোদয় সমাপনী বক্তবের মাধ্যমে বলেন আগামী ১লা জুন ২০২৪ শনিবার সকাল থেকে জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬—১১ মাস বয়ষী সকল শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়ানো হবে এবং ১২—৫৯ মাস বয়ষী সকল শিশুকে ১টি করে লাল রঙ্গের ভিটামিন ‘এ; ক্যাপসুল খায়ানো হবে। এছাড়াও তিনি উপস্থিত সকল সাংবাদিকগণকে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করা জন্য অনুরোধ জানিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের জন্য অবহিতকরণ কর্মশালা সমাপ্ত ঘোষণা করেন।
