লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা, কালাই ডায়াবেটিক সমিতির আয়োজনে ৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল সাডে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে কালাই ডায়াবেটিক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কালাই ডায়াবেটিক সমিতির সেক্রেটারি (সাধারণ সম্পাদক) জনাব আবুল খায়ের গোলাম মাওলা। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন অত্র কালাই ডায়াবেটিক সমিতির সদস্য অধ্যক্ষ শাহাজান আলী, রায়হান উদ্দিন (প্রধান শিক্ষক) আব্দুল মতিন( প্রধান শিক্ষক) সাইফুল ইসলাম বকুল (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মাহতাব উদ্দিন , (সাবেক প্রধান শিক্ষক) আলহাজ্ব আব্দুল মান্নান (সাবেক প্রধান শিক্ষক)আব্দুল হাকিম মাস্টার ও তফিকুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম টুকু চৌধুরী, , আনিসুর রহমান তালুকদার, সাজাদুর রহমান তালুকদার সোহেল,, এরশাদুল বারী তপন(ব্যবসায়ী) ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান। মতবিনিময় সভায় ডায়াবেটিক সমিতির স্থায়ী জায়গায় সমিতি নির্মাণ করার ব্যাপারে, সমিতিতে নতুন সদস্য ভর্তি হওয়ার বিষয়ে এছাড়াও উন্নয়ন করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় । এ সময় কালাই ডায়াবেটিক সমিতির সদস্যগণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় জনাব শামীমা আক্তার জাহান বলেন ডায়াবেটিক সমিতির উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে এ কথা ব্যক্ত করিয়ে তিনি মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *