মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলার ভাদসা ইউনিয়নের দূর্গাদহ বাজারে মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জনি নামে এক যুবক ঘটনা স্থলে নিহত ও একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানোর জন্য নিয়ে যায় অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
উক্ত মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত সামিউল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ।
নিহত ব্যক্তিরা হলেন মোঃ জনি জয়পুরহাট সদর উপজেলার ছাওয়াল পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে ও নিহত সামিউল বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসলাম হোসেন এর ছেলে।
ঘটনা স্থলের প্রত্যক্ষদর্শীরা জানান দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থালে জনির মৃত্যু হয় এবং উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সামিউল মারা যায় ।
