মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতেৃত্বে অদ্য ইং ১২/১১/২০২৩ তারিখ রাত্রিকালীন অভিযান পরিচালনা করিয়া ঈশ্বরগ্রাম সাকিন হইতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করাকালে ০১(এক) কেজি গাঁজা সহ আসামী ১। লিটন মিয়া (১৯), পিতা- সাহেব আলী, মাতা- জুলেখা বেগম, সাং- মন্ডলবাড়ী, ২। মোঃ রুবেল (৩২), পিতা- মোঃ তারা মিয়া, মাতা- মমতাজ বেগম, সাং-বরুকা নয়নবাড়ী, উভয় থানা- ফুলবাড়ীয়া, উভয় জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *