মোঃ ইমরুল আহসান
আজ ১১ জানুয়ারি সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের চিত্ত-বিনোদনের জন্য পুলিশ সদস্য ও বরেণ্য অতিথি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানটিতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
