৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ ময়মনসিংহ-৩ আসনে গৌরীপুর থানাধীন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত হওয়ায় আগামী ১৩ জানুয়ারি ২০২৪ তারিখ পুনরায় ভোটগ্রহণের দিন নির্ধারিত হয়। সেই উপলক্ষে উক্ত তারিখে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং ভালুকাপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে ১১ জানুয়ারি ২০২৪ বিকাল ৪:৩০ ঘটিকায় ভালুকাপুর উচ্চ বিদ্যালয়,গৌরীপুর ভোট কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এম এম মোহাইমেনুর রশিদ,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ।
