মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে অগ্নি বীনা শিল্প ও সাহিত্য সংসদ।
২৬ মার্চ ভোরে গোপালগঞ্জ শহরের স্বাধীনতা বেদীতে সংগঠনটির সদস্যবৃন্দ একত্রিত হয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সংগঠনের সদস্যরা বলেন, ১৯৭১ সালের এই দিনে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়াই হোক সবার অঙ্গীকার।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অগ্নি বীনা শিল্প ও সাহিত্য সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *