মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাসীন গ্রুপ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রানা।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য স্মরণ করে এক বার্তায় তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের অবদানের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাদের এই ঋণ কখনো শোধ হওয়ার নয়।”
তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় তিনি জাতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মহান এই দিনে মোঃ সোহেল রানা তাসীন গ্রুপ লিমিটেড-এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *