মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান। দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার (১৫ মার্চ) এ নিয়োগ চূড়ান্ত করা হয়। এ খবরে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় সরকার মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শরীফ রফিকউজ্জামান দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের রাজনীতিতে সক্রিয় এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
স্থানীয়রা মনে করছেন, তার নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে। তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
সচেতন মহলের মতে, শরীফ রফিকউজ্জামানের এই নিয়োগ গোপালগঞ্জের স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মচাঞ্চল্য তৈরি করবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গোপালগঞ্জবাসী এখন আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে আসবে নতুন গতি এবং তৃণমূল পর্যায়ের মানুষের প্রত্যাশা পূরণে জেলা পরিষদ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *