মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডসহ সমগ্র পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ পৌর বিএনপির ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান ববি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই ঈদের প্রকৃত শিক্ষা।
মেহেদী হাসান ববি গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
