মোরশেদ মিয়া

সম্পত্তির কারণে আপন বড় ভাই নিবারণ চন্দ্র দাস দীপকের মাথা ফাঁটিয়েছে ছোট ভাই প্রণব দাস শিবু। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের প্রয়াত দীনেশ চন্দ্র দাসের বড় ছেলে নিবারণ চন্দ্র দাস দীপক ও ছোট ছেলে প্রণব দাস শিবুর মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রণব দাস শিবু বিভিন্নভাবে বড় ভাই দীপককে হেনস্থা করে আসছে। তার সাথে আরেক ছোট ভাই আশীষ কুমার দাসও একসময় যোগ দেয়। তারা সংঘবদ্ধভাবে বড় ভাই দীপককে মানসিক ও পারিবারিকভাবে হয়রানি ও হেনস্থা করা শুরু করে। এরই অংশ হিসেবে একই গ্রামের নালিতো পারিতো ও সন্ত্রাসী হামলায় সহযোগিতায় প্রণব কুমার দাস শিবু ও আশীষ কুমার দাস সোমবার রাতে নিবারণ চন্দ্র দাস দীপকের ওপর হামলা করে। এসময় শিবুর লাঠির আঘাতে বড় ভাই দীপকের মাথা ফেটে যায়। তিনি গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসা নেন। তারা এখন দীপককে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী দীপক থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *