মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান।

তিনি বলেন, রবিবার (৯ জুলাই) রাত্রী অনুমান ২.৪০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২নং গেটের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি করে প্রাইভেটকারটিতে থাকা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ী শামীম শেখ (৩০) কে গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক বহনের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শামীম শেখ (৩০) টাঙ্গাইল জেলা সদরের চর পোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *