মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গণতান্ত্রিক সমাবেশ এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৬ মার্চ ঢাকা মোহাম্মদপুরের নর্থ সিটি স্কুল এন্ড কলেজে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সমাবেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: খালেদুজ্জামান পারভেজ বুলবুল,সঞ্চালনা করেন ঢাকা মহানগর শাখার সভাপতি সালেহ আহমেদ পিয়াস।
এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক সমাবেশের প্রধান সমন্বয়ক নয়ন আহমেদ, যুগ্ম আহবায়ক মফিজ, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ নাসির, গণতান্ত্রিক শ্রমিক সমাবেশ এর সাধারণ সম্পাদক ইমন,সাংগঠনিক সম্পাদক মো: সোহেল।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়।
