লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেসরকারি স্কুল কলেজ ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষক ,কর্মচারী,, জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের আয়োজনে ১৫ই অক্টোবর ২০২৫ বুধবার সকাল সাড়ে ১১টায় ক্ষেতলাল বালিকা উচ্চ বিদ্যালয়ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে মানববন্ধনের লক্ষে বিশাল একটি র্যালি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের শেষে ক্ষেতলাল উপজেলা পরিষদের সামনে গিয়ে বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের নেতৃত্বে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষেতলাল কলেজের অধ্যক্ষ মুক্তার হোসেন ও প্রভাষক সাইদুর রহমান, বুড়াইল ডি,এসে, ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম, ,আটি দাসরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ন আহমেদ ও মোজাম্মেল হক রতন, বিনাই পাঁচথুপি দাখিল মাদ্রাসার সহ সুপার সাইদুর রহমান মুকুল সহ আরো অনেকে। বক্তাগন বলেন ৩,টি দাবি নিয়ে আমরা শিক্ষক কর্মচারী রাস্তায় নেমেছি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের ২০% বাড়ি ভাড়া,১ হাজার ৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ পার্সেন্ট উৎসব ভাতা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এ মানব বন্ধনের মূল উদ্দেশ্য। তিনারা আরো বলেন আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরিয়ে যাব না।আন্দোলন হচ্ছে এবং হবে ।শিক্ষকের গায়ে যে হাত তুলেছে তার শাস্তির দাবি ও জানিয়েছেন। এছাড়াও বলেন সরকারি শিক্ষকেরা যেভাবে শিক্ষা প্রদান করেন আমরা বেসরকারি শিক্ষক গণ সেভাবে সমান শিক্ষা প্রদান করে থাকি। তবে এখানে কেন বৈষম্য থাকবে আমরা বৈষম্য মানি না ম্যানব না . আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। বক্তব্যের শেষে শিক্ষক ,কর্মচারী, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসিফ আল জিনাত এর নিকট একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষক ,কর্মচারীগণ উপজেলা পরিষদ চত্বর থেকে চলে যান।
