লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজনে ১৫ই অক্টোবর ২০২৫ বুধবার সকাল ১১টায় “‘বিশ্ব হাত ধোয়া দিবস”উদযাপন উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।এরপর হাত ধোয়া প্রদর্শনী শুরু হয। তারপর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ – সহকারী প্রকৌশলী জনাব শামীম হোসেনের সভাপতিত্বে “বিশ্ব হাত ধোয়া” দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খাওয়ার উপকার এবং অপরিষ্কার হাতে খাওয়ার ক্ষতির দিক সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে পরামর্শ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। তারপর বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন ও সাংবাদিক আজিজার রহমান সহ আরো অনেকে। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী,সরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
