মো:নাসিরুদ্দিন
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়। সভায় ভোক্তাদের অধিকার, পণ্যের সঠিক মূল্য, মানসম্মত পণ্য সরবরাহ এবং ব্যবসায়ীদের দায়িত্ব ও আইন মেনে ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার বিপুল বিশ্বাস। এছাড়া কেশরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, সভাপতি শরিফুল ইসলাম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পক্ষকেই আইন সম্পর্কে সচেতন হতে হবে। আইন অমান্য করে কেউ যাতে ভোক্তাদের হয়রানি বা প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *