কেশবপুর ( যশোর ) প্রতিনিধি

যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শত শত নারী ভাটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে ইউনিয়নের নারায়নপুর গ্রামের সানা পাড়াসহ বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম পাটোয়ারী, যুবদল নেতা ডালিম সরদার,যুবদল নেতা সিহাব,রকি আলমগীর  ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের খাঁ, প্রমুখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *