সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

“ইশারা ভাষার ব্যবহার,বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”এই শ্লোগান কে সামনে রেখে বাক প্রতিবন্ধীদের নিয়ে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ময়মনসিংহ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ময়মনসিংহ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজু আহমেদ, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ, মোঃ ছানোয়ার হোসেন সহকারী পরিচালক অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ময়মনসিংহ। তাহমিনা নাসরিন,শহর সমাজসেবা অফিসার এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তর,সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ডাঃ দেবযানী সান্যাল, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিসার ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *