লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদ হোসেন তিনি বক্তব্যের মাধ্যমে বলেন অদ্যয় তারিখ হতে প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে আমার তদারকি অব্যাহত থাকবে এবং যাতে করে সনাতন ধর্মলম্বী (হিন্দু) সম্প্রদায়ের লোকজন সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন। তার জন্য নিরাপত্তা জোরদারকরা হবে। প্রতিটি পূজা মন্ডবে আইন-শৃঙ্খলা বাহিনী, আনসারও ভিডিপি বাহিনী পূজা মন্ডবে মোতায়েন করা হবে। কোথাও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলে ঘটনা ঘটার আগে খবর দিয়ে সহযোগিতার কথা বলিয়ে ওসি মহোদয় তার মূল্যবান বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি ) কালাই ইফতেকার রহমান বলেন কেহ বিশৃঙ্খলা করলে তাকে আটক করে এনে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে এ বিষয়ে কারো সুপারিশ খাটবে না।তারপর বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই সুন্দর রায় তিনি বলেন পূজা মন্ডবে যাতয়াতের করার জন্য যদি কোন রাস্তা খারাপ থাকে জানিয়ে দিলে সে রাস্তা ঠিক করে দেওয়ার কথা জানিয়ে বক্তব্য শেষ করেন। তারপর বক্তব্য রাখেন কালাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার জোবায়ের আলী বসুনীয়া তিনি বলেন বিদ্যুতের সমস্যা যাতে না হয় সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপি যুগ্ন আহবায় মওদুদ আলম সরকার, যুবদলের নেতা এফতাদুল হক,উপজেলা শাখা জামায়াতের ওলামা সভাপতি মাওলানা মোজাফফর হোসেন।এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অশোক কুমার বর্মন ও সাধারণ সম্পাদক উত্তম কুমার মহন্ত বিটল। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পূজা উদযাপন কমিটির সভাপতি সুমীর কুন্ডু, পুনট কর্মকর পাড়া পূজা মন্ডবের সভাপতি শ্রী বাবু ও পুনট বর্মন পাড়া পূজা মন্ডবের সভাপতি শ্রী মিটু চন্দ্র, হারুন্জা চৌধুরীপাড়া পূজা মণ্ডব কমিটির সভাপতি প্রদীপ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এবার পৌরসভা সহ উপজেলার ৫ ইউনিয়নে ২৮ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পৌরসভায় ২ টি,আহমেদাবাদ ইউনিয়নে ৫ টি,মাত্রাই ইউনিয়নে ৮টি,উদয়পুর ইউনিয়নে ৩ টি,জিন্দারপুর ইউনিয়নে ৪টি ও পুনট ইউনিয়নে ৬টি।পরিশেষে অত্র সভার সভাপতি ইউএনও মহোদয় বক্তৃতার মধ্যে বলেন যাতে সনাতন ধর্মলম্বীরা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পূজা উদযাপন করতে পারেন। সে লক্ষ্যে তিনি বলেন আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডবে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং আমি নিজেও পূজা মন্ডপ গুলো পরিদর্শন করব যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া মাত্র সাথে সাথে আমাকে জানিয়ে দেবেন সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপ্রাণ চেষ্টা করব ওই সব কথা বলিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় পৌরসভা সহ উপজেলার ৫ ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,রাজনৈতিক ব্যক্তিবর্গ, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
