লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কাটাহার গ্রাম থেকে সামান্য দক্ষিনে আন্ধারি মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজ হতে সোজা দক্ষিনে আনুমানিক কোয়াটার কিলোমিটার দূরে এবং রোয়াইর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কানমনা হারাবতী খালের ব্রীজ হতে কয়েক গজ উত্তর দিকে ছোট একটি ব্রিজের কাছে মোড়ে বিশাল একটি শিশু গাছ ২২ শে আগস্ট ২০২৫ শুক্রবার বিকেল প্রায় ৩ টায় রাস্তার উপর উপরে পড়ে যাওয়ায় রাস্তার দুই দিকেই স্কুটার, ইজি বাইক, অটো ভ্যান, মোটরসাইকেল ও সাইকেল এবং মিনি ট্রাক ও ভুটভুটি চলাচল বন্ধ হয়ে জন্ দুর্ভোগের সৃষ্টি হয় । গাছ পড়া এমন খবরটি কালাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে পোঁছা মাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীরা দেরি না করে তৎক্ষণাৎ ঘটনা স্থলে পৌঁছে দ্রুত রাস্তায় পড়ে থাকা শিশু গাছটি রাস্তার মাঝখান থেকে সরিয়ে দিয়ে রাস্তার উভয় দিকের চলাচলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকাবাসী ফায়ার সার্ভিস কর্মকর্তা ও গাছ উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। তবে কোন দুর্ঘটনা ঘটেনী। গাছ পড়ার কারণ হলো বেশ কয়েকদিন মসুল ধারে বৃষ্টি হওয়ায় গাছের গোড়ায় তেমন মাটি না থাকাই উল্লেখিত শিশু গাছটি এমনি এমনি রাস্তার উপর উপরে পড়েছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *