লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে মার্চ ২০২৪ মঙ্গলবার ভোর বেলায় উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপধ্বনি দেওয়া হয়। সূর্যদ্বোয়ের সাথে সাথে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধার সাথে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান এঁর প্রতি কৃতিত্বে পুষ্পস্তবক অর্পনের শেষে ০১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির দূত পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটির শুভ উদ্বোধন করা হয়েছে। এরপর অত্র কলেজ মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ডিফেন্স, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুজকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল রহমান, কালাই থানা ওসি ওয়াসিম আলবারী, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ কে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিকও সামাজিক নেত্রবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
