লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় ২৫ শে জুলাই (২০২৬ )শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে “বৃক্ষরোপনে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্য সামনে রেখে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫,২৬ ও ২৭শে জুলাই পর্যন্ত ৩ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী।এরপর জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আল – মামুন মিয়া এর সভাপতিত্বে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই, ক্ষেতলাল , আক্কেলপুর উপজেলার জয়পুরহাট-২ আসনের (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। সভাপতি জেলা প্রশাসক ও অতিথি বৃন্দের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মাননীয় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিনী নাজমা আরা বেগম, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, পাঁচবিবি সার্কেল তুহিন রেজা,কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) রফিকুল ইসলাম এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ , সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনএসআই ও ডিএসবি,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ , শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। নার্সারি ব্যবসায়ীগণ বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর গাছের চারা, বৃক্ষ মেলায় এনেছেন। বৃক্ষ নানাবিধ উপকারিতা পুষ্টির চাহিদা পূরণের সাথে অধিক সংখ্যক ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপন সহ বনজ বৃক্ষ ঘাটতি মোকাবেলায় বৃক্ষ রোপনে আগ্রহ তৈরি করায় ছিল বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য। ২৭ শে জুলাই (২০২৬) সোমবার তিন দিনব্যাপি বৃক্ষ মেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে।
