লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কলাই পৌরসভার আয়োজনে ২৬ শে সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১০ টায় পৌর এলাকা পাঁচশিরা বাজার হতে পূর্বদিকে পেট্রোল তেলের পাম্পের কাছাকাছি জয়পুরহাট বগুড়া মহাসড়কের (হাইরোডের ) দক্ষিণ পাশে বেলাল পুকুরে বড় কালাই পৌরসভা কর্তৃক চলমান চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা শাখা স্থানীয় সরকার উপ-পরিচালক জনাব যাদব সরকার। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে
জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি ) কালাই আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল , উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল আলিম সরকার, জয়পুরহাট জেলা বিএনপি’অন্যতম নেতা আনিছুর রহমান তালুকদার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারত প্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল সহ আরো অনেকে। এ সময় পৌরসভার কর্মচারী, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মী অত্র ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কা পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *