লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলা আনসার ও ভিডিটি কার্যালয়ের আয়োজনে ৪ঠা এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিলকিস বেগমের সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত। তিনি বক্তব্যের মাধ্যমে পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার পর উপস্থিত প্রত্যেককে পেনশন করার জন্য পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ ডাঃ হোসেন আলী, উপজেলা সহকারী প্রোগামার ফয়সল করিমসহ আরো অনেকেই। এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, প্রশিক্ষিকা, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী, উপজেলা আনসার কোম্পানীসহ ইউনিয়ন প্লাটন, কমান্ডার সদস্য সদস্যা ও গ্রাম পুলিশ সদস্য অত্র উদ্বুদ্ধ করণ সভায় উপস্থিত ির্ছলেন। পরিশেষে উক্ত সভার সভাপতি বিলকিস বেগম সকলকে পেনশনের উপকারের কথা জানিয়ে এবং পেনশন খোলার কথা বলিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
