মোঃ আব্দুল হাই
(জয়পুরহাট)প্রতিনিধি
থানা সূত্রে জানা যায় (১২নভেম্বর) রবিবার জয়পুরহাটের কালাই উপজেলায় পৃথক পৃথক মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন আসামিকে আটক করে কালাই থানা পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী।
আটককৃত আসামীরা হলেন নাশকতা মামলার- মোঃ আব্দুস সালাম(২৫), পিতা-মৃত তোতা মিয়া , সাং- মাত্রাই (মোল্লাপাড়া),
(উপজেলা ছাত্রশিবিরের সভাপতি) মোঃ বজলুর রহমান মীর(৫২),পিতা-মৃত নজির হোসেন মীর , সাং- ধাপ,
ইজিবাইক ছিনতাই (দস্যুতা) মামলার আসামী মোঃ মিজান সরকার(২০), পিতা-মোঃ মোজাম্মেল সরকার , সাং- কালাই কলেজপাড়া, মাদক মামলায় ২৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামী মোঃ আমির হোসেন(৫২), পিতা-মৃতঃ বজের আলী আকন্দ , সাং- আঁওড়া,মোঃ মিল্লাত হোসেন(২১), পিতা-মোঃ তারা মিয়া , সাং- সড়াইল (পূর্বপাড়া),মোঃ রকি মিয়া(২২), পিতা-মোঃ ভুট্টু মিয়া , সাং- সড়াইল (পূর্বপাড়া) , জিআর ওয়ারেন্ট মূলে আসামী মোঃ ফয়সাল (জাহিদ হাসান),পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-সড়াইল, সিআর (০১ মাস সাজা) ওয়ারেন্ট মূলে মোঃ ইমরান মীর, পিতা-মোঃ ইলিয়াস মীর, সাং-বাদাউচ্চ, উভয়ের থানা-কালাই, জেলা-জয়পুরহাট সহ মোট ০৮ জন আসামীকে আটক করা হয়েছে ।
পরবর্তীতে আটককৃত আসামীদের (১২নভেম্বর) রবিবার জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে ।
